অনুগল্প
টেগ বাহাদুর ) তখন আমার আস্তানা জঙ্গলের ভিতর নদীর ধারের বাংলো । এক সন্ধ্যেবেলা বারান্দায় বসে আছি । সামনে কুয়াশার চাদরে মোড়া অমাবস্যার জঙ্গল । কানে আসছে নদীর জলের আওয়াজ , পাথরে ধাক্কা খেয়ে স্রোতের অগ্রগতির ধারাবাহিক ছল্ ছল্ শব্দ । আকাশও এবার অন্ধকার হয়ে এলো , জোনাকির আলো যেন আরও স্পষ্ট হচ্ছে । ঠান্ডায় গরম চাদরটা আর একটু জড়িয়ে নিয়ে সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করলাম । ধোঁয়ায় বুকটা ভরিয়ে নিয়ে সামনে রাখা লণ্ঠনের আলোয় নির্গত ধোঁয়ার ঘনত্ব টা আন্দাজ করে নিলাম । ধোঁয়া দেখতে না পেলে আমার নেশা তেমন জমে না । টেগবাহাদুর , এখানকার কেয়ারটেকার - গেছে বাজার করতে । রাতে মুরগির ঝোল আর ভাত রাঁধবে । বিভিন্ন পাখী আর পোকার ডাকে জঙ্গল যখন ক্রমশঃ জেগে উঠছে , হালকা হাওয়ায় শালের বনের মর্মর ধ্বনি বাংলোর চারপাশে যখন এক অদ্ভুত পরিবেশ রচনা করছে মনে হলো এক কাপ চা পেলে মন্দ হয়না কিন্তু বাহাদুর আসেনি । প্রকৃত...